নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে রোববার (১০ অক্টোবর) সকালে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা কুতুবপুর নৌ পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
এসময় অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল পদ্মানদীর তীরে পুঁড়িয়ে ফেলা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার ও কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মো. ছামছুল আলম, এএসআই জসিম উদ্দিনসহ নৌ পুলিশের একটি দল।
