সিংগাইর (মানিকগঞ্জ) : ‘মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে করোনা সচেতনতায় দেশব্যাপি সাধারণ জনগনকে উদ্ধুদ্ধ করনের লক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনামূলক প্রচার ও মাস্ক বিতরণ কর্মসূচি। এরই অংশ হিসেবে সিংগাইর থানার ওসির উদ্যোগে শনিবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার সিংগাইর পৌর বাজারসহ আশেপাশের এলাকায় যাতায়াতরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মাস্ক পরিয়ে দেন ও তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।
পরে এক পথ সভায় ওসি মো. আসলাম হোসেন তার বক্তব্যে বলেন, মহামারী করোনা মোকাবেলায় তাদের এ কর্মসূচি চলমান থাকবে ও সকলকে মাস্ক পরিহিত অবস্থায় ঘর থেকে বের হওয়া এবং ঘনঘন হাত ধোয়ার পরামর্শ দেন। তাছাড়া তিনি যোগদানের পর থেকেই সিংগাইর থানা দালালমুক্ত, সহজেই যেন লোকজন সেবা পায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি র্নিমূল করার লক্ষে প্রতি শুক্রবার জুমার নামাজে মসজিদে আগত মুসুল্লীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন এবং স্থানীয়দের সহযোগীতা কামনা করে আসছেন।
