নিজস্ব প্রতিবেদক : ঢাকা-নবাবগঞ্জ সড়কের কাছে তুলসীখালী সেতু এলাকায় সিএনজি কাভার্ডভ্যানের চাপায় চার জন নিহত হয়েছে। রোববার (০৪ এপ্রিল) সকালে কাভার্ডভ্যান যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজিচালক উজ্জ্বলসহ (২৭) তিন যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক কাভার্ডভ্যানটি ঘটনার পরপর দ্রুত পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত চারজনের মধ্যে সিএনজি চালক উজ্জ্বলের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকায়। নিহত বাকী তিন জন রংপুর জেলার বাসিন্দা। তারা নবাবগঞ্জ উপজেলায় কৃষকের কাজ করত। সোমবার লকডাউন ঘোষণা হওয়ায় তারা নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে এ দুর্ঘটনার স্বীকার হন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে থানা পুলিশ জানায়, ঘটনাস্থল শ্রীনগর থানার অন্তর্ভুক্ত। তাই এব্যাপারে তারা আইনি পদক্ষেপ নিবে।
