সিংগাইর উপজেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদকের ইন্তেকাল

সিংগাইর(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক ও হোসাইনিয়া দরবার শরীফের পীর বাউল শিল্পী মো.হায়দার আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। তিনি ১ স্ত্রী,২ ছেলে,১ মেয়ে নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জ্বর ছিল। অবস্থার অবনতি হলে ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড় টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এশা বাদ জানাযা শেষে পারিবারিক কবরস্থানের দাফন করা হবে বলে জানা গেছে। তার মৃত্যর ঘটনায় উপজেলা আ’লীগের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *