ভূমি দস্যু, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, দখলবাজদের বিরুদ্ধে সালমান এফ রহমানের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ভূমি দস্যু, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ধর্ষণকারী, দখলবাজ, জুলুমবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি। রোববার সালমান এফ রহমানের ভ্যারিফায়েড ফেইসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা নিশ্চিত করেছেন দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারাও।
সালমান এফ রহমানের ফ্যান পেজ থেকে বলা হয়, দোহার ও নবাবগঞ্জ উপজেলার যে সমস্ত এলাকায় সাধারণ মানুষের উপর যারা দলীয় প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে ভূমি দখলকারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ধর্ষণকারী, দখলবাজ, জুলুমবাজ এবং অন্যায় অত্যাচার করেন তাদের বিরুদ্ধে অভিযোগ করুন। এছাড়া অভিযোগ জানানোর জন্য দোহার ও নবাবগঞ্জ উপজেলার ইউএনও ও অফিসার ইনচার্জের নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। অভিযোগকারীদের পরিচয় গোপন রাখার সর্বোচ্চ নিশ্চয়তাও দেয়া হয়। এছাড়া সালমান এফ রহমানের পেজের মাধ্যমে সরাসরি সালমান এফ রহমানের কাছেও অভিযোগ করা যাবে বলে জানানোর ঘোষণা দেওয়ায় হয়।
এছাড়া এ ধরনের অপরাধের বিরুদ্ধে সালমান এফ রহমান পুলিশকে জিরো টলারেন্সের নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেছেন অপরাধী যে দলেরই হোক না কেন অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *