সিংগাইরে ১৯টি কওমী মাদ্রাসা ও এতিমখানায় অনুদান প্রদান

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানিকগঞ্জের সিংগাইরে ১৯ টি কওমী মাদ্রাসা ও এতিমখানার দু:স্থ্য ও এতিম শিক্ষার্থীদের জন্য প্রত্যেক মাদ্রাসায় ১০ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার (১লা মে) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কওমী মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপালের হাতে এ নগদ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার(ভূমি ) মেহের নিগার সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *