কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে ৭ র্যাব সদস্য ও ১ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২২জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩ জনে।
নতুন আক্রান্ত ২২জনের মধ্যে র্যাব-১০ এর ৭ সদস্য রয়েছে। এ তালিকায় আরো রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন স্টাফ নার্স ও ১জন স্টাফ। এছাড়া এ তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছে আগানগর ইউনিয়নে ১জন,বাস্তা ইউনিয়নে ২জন, রোহিতপুর ইউনিয়নে ২জন, কোন্ডা ইউনিয়নে ২জন,শাক্তা ইউনিয়নে ১জন,শুভাঢ্যা ইউনিয়নের পশ্চিমপাড়ায় ১জন,কালিন্দী ইউনিয়নে ১জন ও জিনজিরা ইউনিয়নের কদমতলী এলাকায় পিতা-পুত্রসহ ৩জন রয়েছে।
এদের মধ্যে বাস্তা ইউনিয়নের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে। তার বয়স ছিল ৬৬ বছর। এ তথ্যটি শুক্রবার (০১এপ্রিল) রাত ৮টায় নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন।
