কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে এক ইউপি মেম্বারের আর্থিক অর্থায়নে প্রতিদিন এক’শ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। এর ধারাবহিকতায় শুক্রবার (০১মে) সকালে শুভাঢ্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মীরেরবাগ,ইকুরিয়া টিলাপাড়া, খালপাড়া,পূর্বপাড়া ও হাউজিং এলাকায় অসহায় কর্মহীন পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শুভাঢ্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওহেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম ভান্ডারী, মোঃ আবু নাঈম, মোঃ হানিফুজ্জামান, মোঃ আসাদুল্লাহ ও মোঃ হেলাল প্রমুখ।
ইউপি মেম্বার আলহাজ্ব ওহেদুজ্জামান বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশে আমরা প্রতিদিন ১০০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করছি। যতদিন এই মহামারী থাকবে ততদিন আমরা এই ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাব।
