সিংগাইর(মানিকগঞ্জ )প্রতিনিধি : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইরে ১৬৬ পরিবারের মাঝে নামজারিসহ ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবণ থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে জমিসহ ঘর হস্তান্তর করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পণসহ একটি আনন্দ মিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এতে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জালাল উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান (ভিপি শহিদ),যুগ্ম সম্পাদক মো.সায়েদুল ইসলাম,সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো.বাশার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা আওমীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
