দোহার-নববগঞ্জে রমজান উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আব্দুল হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা এলাকায় আব্দুল হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের  চেয়ারম্যান আরব আমিরাতে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নূরুল ইসলামের নিজস্ব অর্থায়নে ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল হোসেন কাজী, রাইপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাজিব আহম্মেদ রাজু, আইয়ুব বাওয়ালী, সাবেক ইউপি সদস্য মো. বাবু, ইসমাইল মাদবর, আতাউর রহমান আতিক, মামুন হোসেন, আবজাল হোসেন, মো. মান্নু, বাহাদুর, ইঞ্জিনিয়ার মিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, মুসরি ডাল ১ কেজি, খেসারী ডাল ১ কেজি, চিনি, ১ কেজি, ২ লিটার সয়াবিন তৈল, পেঁয়াজ ২ কেজি, আলু ৩ কেজি, বেসন ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম, ছোলা ১ কেজি প্রদান করা হয়।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, আব্দুল হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পর থেকে ব্যাপকভাবে এই এলাকার আর্থ সামজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরমধ্যে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আর্থিক সহায়তা, মসজিদ মাদরাসা নির্মাণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং প্রতিবছর নিয়মিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে ফাউন্ডেশনটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *