সিংগাইরে সদ্য যোগদানকারী ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর থানার সদ্য যোগদানকারী ওসির সাথে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে থানা চত্বরের গোলঘরে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এ মতবিনিময় সভায় সদ্য যোগদানকারী ওসি মো. আসলাম হোসেন “দুষ্ঠের দমন সৃষ্ঠের পালন” উদাহরণ টেনে বলেন- মাদক, জুয়ারি, দালালমুক্ত থানা, জঙ্গীবাদ, চাঁদাবাজি, ইভটিজিং এর বিরুদ্ধে আমরা জিরু টলারেন্স থাকতে চাই। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্যে। সে জন্য সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন। সাংবাদিকরা ও বিভিন্ন বিষয় আলাপ আলোচনার শেষে ওসির সহযোগীতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- মানবেন্দ্র চক্রবর্তী (ইত্তেফাক), ডি.এম রিয়াজুল ইসলাম (ইনকিলাব), মুহ. মিজানুর রহমান (যুগান্তর), মো. রকিবুল হাসান বিশ্বাস (প্রতিদিনের সংবাদ) মো. সাইফুল ইসলাম (বাংলাদেশের খবর), আব্দুল্লাহ আল-মামুন (আজকালের খবর), মোহাম্মদ আলী (বর্তমান), মিলন মাহমুদ (বার্তা বাজার), ইলেকট্রনিকস্ মিডিয়ার এফ.এম ফজলুল হক (পি.টিভি), মো. বাদল হোসাইন (মাই টিভি), মো. রিয়াজ (বাংলা টিভি), আব্দুল গফুর (বলাকা অনলাইন টিভি) ও মো. ইমরান হোসেন (এশিয়ান টিভি) প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *