নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার পৌরসভার উত্তর জয়পাড়া (কুঠিরপাড় মসজিদ সংলগ্ন) এলাকায় ‘দোহারে নিয়ম না মেনে ওয়ার্ড কাউন্সিলর এর স্থাপনা নির্মাণ’ শিরোনামে নববাংলা অনলাইনে সংবাদ প্রকাশের পর। অভিযান পরিচালনা করেছেন দোহার উপজেলা প্রশাসন।
এসময় সরকারি খালের দখলকৃত অংশ উদ্ধার করে দখলকারীদের স্থাপনা ভেঙে দেয়া হয়। পাশাপাশি স্থাপনা নির্মাণে পৌরসভার অনুমতি না নেয়ার স্থাপনা নির্মাণেও নিষেধাজ্ঞা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১১মার্চ) দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
এছাড়া অনুমতি ছাড়া ইমারত নির্মাণের কাজ করার অপরাধে কাজ বন্ধ রেখে সকল কাগজপত্রসহ পৌরসভা হাজির হতে নোটিশ দিয়েছেন।
উল্লেখ্য, বুধবার (১০ মার্চ) বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার উত্তর জয়পাড়া সরকারি খালের বেশ কিছু অংশ দখল করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন পৌরসভার ১, ২, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদা আক্তার ও তার বোন কুলসুম বেগম গং।
পরে এবিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি খাল দখলের বিষয় গণমাধ্যমে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে দখলকৃত কিছু অংশ ভেংগে দিয়ে বাকি অংশ সরিয়ে নিতে ২দিনের সময় দেয়া হয়েছে। সরকারি খাল কেউ দখল করারা চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।
পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান জানান, এমারত নির্মাণের অনুমতি না নেয়ায় তাদের কাজ বন্ধ করে জমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার নোটিশ প্রদান করা হয়েছে।
