সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : “একতাই শক্তি একতাই বল,মানব সেবায় এগিয়ে চল” এই শ্লোগানকে সামনে রেখে একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সেবামূলক সংস্থা তারুন্যের আলো সংস্থার উদ্যোগে পারিল শাখার অফিস উদ্বোধন ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পারিল বাজার এলাকায় ১০৪টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ কম্বল বিতরণ অনুষ্ঠানে তারুন্যের আলো মানবিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. সুমন দেওয়ানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন- তারুন্যে আলো মানবিক সংস্থার উপদেষ্টা, রায়হান উদ্দিন বিপ্লব।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পল্লীবিদ্যুৎ সমিতি ও সিংগাইর জোনাল অফিস পরিচালক মো. ফয়েজুর রহমান খান। অন্যন্যদের মধ্যে ছিলেন- তারুন্যের আলো মানবিক সংস্থার সাধারণ সম্পাদক অর্নব শাহারিয়ার আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, শহিদ রফিক, মানবিক সংস্থার সভাপতি মো. আশরাফ খান, সাবেক ইউপি সচিব রুহুল আমিন সেলিম, নুর মহসিন বিদ্যায়তন সহ:প্রধান শিক্ষক দেওয়ান মোশারফ, নবনির্বাচিত ১নং ওয়ার্ড বলধারা ইউপি সদস্য আলমগীর হোসাইন প্রমুখ।
এতে সার্বিক সহযোগীতা করেন- তারুন্যের আলো মানবিক সংস্থার সভাপতি মিজানুর রহমান জুয়েল (প্রবাসী)।
