সিংগাইরে লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম দারিদ্রবান্ধব করণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লোকমোর্চার ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ মার্চ) সকালে লোকমোর্চা কমিটির আয়োজনে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ফারহানা কবির এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ওয়েভ ফাউন্ডেশনের সহকারি সমন্বয়কারি মো. ফিরোজ হোসেন, লোকমোর্চার প্রকল্প সমন্বয়কারি মো. হাবিবুল ইসলাম, লোকমোর্চার নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. সাদেক আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মেহেদী হাসান, কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার মো. খাইরুল ইসলাম মিলন ও ইমু সুলতানা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন-লোকমোর্চা কমিটির প্রকল্প কর্মকর্তা মো. সবুজ আলীসহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা ও লোকমোর্চা কমিটির বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *