সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুর নৃশংস হত্যাকারী সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ মার্চ) বিকেল ৪ টায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় শ্রমিক লীগ সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। এতে জাতীয় শ্রমিক লীগ সিংগাইর শাখার আহবায়ক মো. নাজিমুল ইসলাম জামাল এর সভাপতিত্বে ও ১নং যুগ্ন আহবায়ক মো. হায়দার ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান।
সিংগাইর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো. শহিদুর রহমান (ভিপি শহীদ), ওবায়দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার,উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন, সিংগাইর সরকারি কলেজের এজিএস জাহাঙ্গীর আলম ফাহিম,শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য আমানত হোসেন ও নিহত ফারুক হোসেন মিরুর বড় ভাই রেজাউল করিম হিরু। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদরিন সুমি,উপজেলা আ’লীগ-যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক সালেহা জাহান,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.ইলিয়াছ হোসেন লিটন,সিংগাইর সরকারি কলেজের সাবেক জিএস মো.আবুল হোসেন মারুফ,জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মজর আলী,রাকিবুল ইসলাম খান,বখতিয়ার,আরিফ খানসহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের দু,শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
এ মানববন্ধনে বক্তারা-ছাত্রলীগ নেতা মিরু হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে নৃশংস এ হত্যাকারী আসামীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
অপরদিকে শহীদ রফিক সড়কের উপজেলা পরিষদ গেইটে এসএসসি ২০১৭ ও এইচএসসি ২০১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা ফারুক হোসেন মিরু হত্যার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ০১ মার্চ দিবাগত রাত ১ টার দিকে ভিপি ফারুক হোসেন মিরু উপজেলা চত্বর সংলগ্ন বিএডিসি গোডাউনের উত্তর পাশের রাস্তায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরের দিন দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে থানায় মামলা হয়। পুলিশ এজাহার ভূক্ত ৩ জনকে গ্রেফতার করেন।
