মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে লকডাউন চলছে। মানিকগঞ্জ জেলাও লকডাউনের আওতায় রয়েছে। এতে কর্মজীবী মানুষগুলি কর্মহীন হয়ে পরেছে । ৮ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হলে মানুষের মাঝে এক আতঙ্ক বিরাজ করে। এবং এ ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষকে ঘরমুখি হওয়ার নির্দেশ দেন সরকার। ফলে মানুষ পরে যায় খাদ্যসামগ্রীর জন্য বিপাকে।
সরকার সেই মুহূর্তে অসহায়,দরিদ্র মানুষের পাশে থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করতে থাকে। এমনকি এলাকার বিত্তবান, রাজনৈতিক ব্যক্তিরা অসহায় মানুষদের সহযোগিতা করতে থাকে। তারই ধারাবহিকতায় উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম পলাশ অসহায়,দরিদ্র, রিকসা ও ভ্যান চালক,ভাসমান মানুষের পাশে থেকে নিরবে সহযোগিতা করে যাচ্ছে।
ইতোমধ্যে তিনি বেশকিছু পরিবারের মাঝে আর্থিক সহযোগিতাসহ,চাউল,ডাউল তার লোক দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছায় দিয়েছেন। এ সবই তিনি করেছেন ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে। এমনকি তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মো.মনিরুল ইসলাম পলাশ নববাংলাকে জানান,আমি আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাস পরিস্থিতিতে সহযোগিতা করছি না। আমার সাধ্যমত অতিদরিদ্র,ভাসমান যাদের ঘরে খাবার নাই তাদের বাড়িতে আমার লোক দিয়ে নগদ অর্থ,খাবার পৌছায় দিচ্ছি। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
