নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২০ উপলক্ষে দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে দোহারের খামারিদেরকে লকডাউনে ক্ষতির হাত থেকে রক্ষা করতে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ৮ জন খামারিদের কাছে ২৫০ লিটার দুধ ও ২০০০ পিস ডিম ন্যায্য মূল্যে ক্রয় করে নিজস্ব উদ্যোগে উপজেলার মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের গরীব, অসহায় ছিন্নমুল মানুষের মাঝে সরকারি ত্রাণ এর সাথে বিতরণ করেন।
সরকারি অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি এই ধরনের কার্যক্রম লকডাউন চলাকালিন সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।
খাদ্যসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব শামীম হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ।
