মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ও জয়মন্টপ ইউনিয়নে ২টি ওয়ার্ডে মঙ্গলবার (২০অক্টোবর) উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলবে। তাই সরব হয়ে আছে প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লা। তবে ভোটারদের মুখে মুখে উন্নয়নের কথা বলে ভোটারদের শেষ মূহুর্তে আশ্বস্ত করছেন প্রার্থীরা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে তাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে ওই ইউনিয়নের ২টি ওয়ার্ডে পুলিশ, র্যাব ও আনসার মোতায়ন করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,উপজেলার বায়রা ইউনিয়নের ৭ নংওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৭৬৬ জন। ইউপি সদস্য মো.সেলিম হোসেন গত ৩১ মে তিনি মারা যায়। এতে ওয়ার্ডটি শূন্য হয়। এ শূন্য ওয়ার্ডে উপ-নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন-আবদুল কাদের(মোরগ),তোফাজ্জল হোসেন(ফুটবল),ফারুক হোসেন দেওয়ান(তালা) ও রিয়াজুল হক দেওয়ান(টিউবওয়েল)। বায়রা ইউনিয়নে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও সহকারি কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা।
এছাড়াও উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৩০৬ জন। ইউপি সদস্য মো.ইদ্রিস আলী গত ৩০ এপ্রিল তিনি মারা গেলে এ ওয়ার্ডটি শূন্য হয়। এ শূন্য ওয়ার্ডে উপ-নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন-আবুল কালাম আজাদ(মোরগ),তারিকুল ইসলাম তারা মোল্লা (তালা) ও রিপন হোসেন(ফুটবল)। এ ইউনিয়নে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা।
উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মাহাবুব রোমান চৌধূরী বলেন-দুটি ইউনিয়নের উপ-নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
