সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মা
এ ঘটনায় ভিকটিম ভাড়াটিয়া বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর থানায় ১টি অভিযোগ দায়ের করেন।
ভিকটিম জনৈক নারী জানান, গত ৩ বছর আগে আমার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আমার ১ ছেলে ১ মেয়ে নিয়ে জয়মন্টপ ইউনিয়নের নীলটেক গ্রামের নীল চান এর বাড়ি ভাড়া নিয়ে প্রায় ২ বছর যাবৎ বসবাস করে আসছি। এরই মধ্যে বাড়ির মালিক নীলচানের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। এতে আমি অন্ত:সত্ত্বা হয়ে পরি। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত নীলচানের বড় ভাই লালচান ও তার পরিবারসহ স্থানীয়রা ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং পরিবারের চাপে ও বিয়ের আশ্বাস দিয়ে নীলচান আমাকে তার নিজ খরচে গত ৮ আগস্ট সাভারস্থ প্রাইভেট ক্লিনিকে নিয়ে ৫ মাসের বাচ্চা নষ্ট করে দেয়। পরে আমাকে বিয়ে ও ভরণ পোষণ না করায় থানায় অভিযোগ করি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
অভিযুক্ত নীলচানের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি। নীলচানের বড় ভাই লাল চান বলেন- আমি একই বাড়িতে থাকলেও এ ঘটনা আমি জানি না। তবে ঘটনা সত্য হলে শাস্তি হওয়া দরকার।
স্থানীয় প্রতিবেশি নুরুল ইসলাম বলেন -এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
এ ব্যাপারে অভিযোগ তদন্ত কর্মকর্তা এসআই সুমন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন- তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
