নবাবগঞ্জে ছাগলের মেলা ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:  “ ছাগল পালনে অর্থ আয় খাদ্য পুষ্টি সবই যোগায়” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্লাক বেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগলের মেলা-২০২১ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার দুপুরে প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে ছাগী ও পাঠা পালনকারীদের মধ্যে লটারির মাধ্যমে দুইজনকে নির্বাচিত করে পুরস্কার প্রদাণ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সদর কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল।

উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *