সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে বিট পুলিশিং এর উদ্যোগে জু’মা নামাজের খুৎবার পূর্বে মসজিদে মুসুল্লীদের উপস্থিতিতে সচেতনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সারাদেশের ন্যায় এ উপজেলার ১১টি ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদ ও পৌরসভার ৩টি মসজিদে এ আলোচনা করা হয়।
সিংগাইর থানা মসজিদে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. রেজাউল হক ও ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা উলামা জামে মসজিদে সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামানসহ অন্যান্য মসজিদে বিট পুলিশিং দায়িত্বে থাকা অফিসারগণ একযোগে সচেতনামূলক আলোচনা করেন।
এ সময় কর্মকর্তারা মুসুল্লিদের বলেন- দেশে অপরাধী র্নিমূল করতে হলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। বিশেষ করে ৯৯৯ ফোন করেও জানাতে পারবেন। তাছাড়া বিট পুলিশিং অফিসে সমস্ত অফিসারদের নাম্বার থাকবে। সেখান থেকে নাম্বার সংগ্রহ করে গোপনে আমাদের জানাবেন তাৎক্ষনিক আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারব। ভাড়াটিয়াদের সম্পূর্কে তথ্য, মাদক ব্যবসায়ী, সাইবার ক্রাইম, সিসি ক্যামেরা স্থাপন, গুজবে কান না দেয়া, ইভটিজিং, কিশোর গ্যাং ও জঙ্গী সম্পূর্কে বিভিন্ন দিক নির্র্দেশনামূলক আলোচনা হয়।
