মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া এলাকার জনৈক(৫০) বাবা -ছেলের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার(১৯ই মে) বিকাল ৫ টায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.সেকেন্দার আলী মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্যে ও প.প কর্মকর্তা ডা.সেকেন্দার আলী মোল্লাহ জানান,উপজেলার দাশেরহাটি এলাকার জনৈক ঐ ব্যক্তি ডায়বেটিসের চিকিৎসা করার জন্য বাড়ি থেকে বাবা- ছেলে নিয়মিত ঢাকা যাতায়াত করতো।
এরই মধ্যে বাবা- ছেলের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে সোমবার (১৮ই মে) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠাই। মঙ্গলবার(১৯ই মে) দুপুরে পরীক্ষার রিপোর্টে তাদের ২ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া যায়।
পরে তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের সংস্পর্শে ৩ জনের নমুনা সংগ্রহ করে আজ বুধবার(২০ই মে) পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ দিকে আজ বুধবার(২০ই মে) স্বাস্থ্যকর্মী ২ জন ও উপজেলা জামশা ইউনিয়নের জনৈক এক ব্যক্তির দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে বলে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্স সূত্রে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা- উপজেলার দাশেরহাটি মালিপাড়া এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি পরির্দশন করেন এবং তাদের বাড়ি লকডাউন করে লাল নিশান দিয়ে চিহ্নিত করে দেন।
