দোহারে ঢাকা জেলা পরিষদের খাদ্য উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : দোহারে কর্মহীন হয়ে পড়া ৪শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। জেলা পরিষদের অর্থায়নে বুধবার (২০ মে) উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর ও রাইপাড়া ইউনিয়নে এসব খাদ্য বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, চিনি, লবন, আলু, পিয়াজ দেয়া হয়।

উপহার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, নয়াবড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাবদ্দিন আহমেদ, ঢাকা জেলা যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তফা মোল্লা, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *