সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ইমরান হোসেন(২২)নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। শনিবার(১৯ আগস্ট) দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত-ইমরান হোসেন ওই এলাকার মালেক মিয়ার ছেলে।
বিষয়টি সিংগাইর এসআই আব্দুল জলিল সন্ধ্যায় নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ইমরান হোসেন নিজ শ্বয়ন কক্ষে সকাল ১১ টার পর যেকোন সময় গলায় রশি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুঁলতে থাকে। বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নেন। তখন তারা সরকারি হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার এসআই আব্দুল জলিল জানান,পরিবার থেকে শুনেছি সে মানসিক রোগী ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
