মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বুটির কুপে রেহেনা (৫০) নামের এক নারির মাথায় মারাত্মক জখম হয়ে গুরুতর আহত হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) সকাল ৯ টার দিকে সিংগাইর পৌর এলাকায় নয়াডাঙ্গী পূর্ব পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত রেহেনা (৫০) ওই এলাকার মো.মোতালেবের স্ত্রী। এ ব্যাপারে ভিকটিমের পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,বর্ষার পানিতে মোতালেবের ইরি ধান খেতে পানি দেওয়া সেলু মেশিন ডুবে যায়। মেশিনটি পানিতে নস্ট হয়ে যাবে বিধায় রবিবার সকাল ৯ টার দিকে কলা গাছের ভেলা দিয়ে প্রতিপক্ষ আব্দুল জলিলের খেতের ওপর দিয়ে আনার সময় তার স্ত্রী বাঁধা দেয়। এসময় তারা বাড়িতে এসে জলিলের স্ত্রী জেসমিন (৪০) ও মোতালেবের স্ত্রী রেহেনা (৫০) এর সাথে ঝগড়া শুরু হয়। এবং দু,পরিবারের নারিদের মধ্যে বিভিন্ন অকথ্য ভাষায় গালি-গালাজের এক পর্যায় জলিলের স্ত্রী ক্ষিপ্ত হয়ে মোতালেবের স্ত্রী রেহেনার মাথায় বটি দিয়ে কুপ দেয়। এতে তার মাথায় মারাত্মক জখম হয়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ দেখে ডিউটি ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রের্ফাড করেন।
সিংগাইর থানার উপ পুলিশ পরির্দশক মো.আশরাফ কামাল বলেন- অভিযোগ পেয়ে ভিকটিমের বাড়ি ও হাসপাতালে গিয়ে ছিলাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
