সিংগাইরে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ

মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা গাবতলী-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
রবিবার দুপুরের উপজেলার জায়গীর ব্রিটানিয়া গার্মেন্টস প্যাকেজিং শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে ফ্যাক্টরীর সামনে বিক্ষোভ করেন।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, মহামারী করোনা পরিস্থিতিতে ১ ঘন্টা অতিরিক্ত ডিউটি করার পরও অর্ধেক বেতন দেয়ার ঘোষণা দেন মালিকপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ সময় গার্মেন্টসে কর্মরত প্রায় ৪ শতাধিক শ্রমিকরা ইট-পাটকেল নিয়ে সড়কে নামেন। এরপর তারা প্রধান ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। ওই প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামিল আহমদ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বেতন-বোনাসের সমাধানের আশ্বাস দিয়ে ফ্যাক্টরীর ভিতরে নিয়ে মালিক ও শ্রমিকদের আলোচনা করা হয়। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামিল আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ ঘটনায় এএসপি (সার্কেল) মো. আলমগীর হোসেন ও সদ্য যোগদানকারী ওসি রকিবুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *