সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর আবুল হোসেন (৪৫) নামের এক অটোচালকের লাশ পাওয়া গেছে ভূট্টা ক্ষেতে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা ২ নং ওয়ার্ড দক্ষিণ আজিমপুর এলাকার রিয়াজুলের ভূট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন ঐ এলাকার মৃত হাসেমের পুত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন। ঔ দিন বাড়ি না ফেরায় বাড়ি লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করতে থাকে। এর মধ্যে সোমবার থানায় জিডি করেন। মঙ্গলবার হঠাৎ বাড়ির পাশের ভূট্টা ক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পৌছে। বর্তমানে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম ও ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।
