সিংগাইরে ডেঙ্গুর পীর সাহেব(রহ:) ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ নয়ানী এলাকার হযরত মাওলানা শাহসূফী আব্দুল ওয়াহেদ ওরফে হযরত ডেঙ্গুর পীর সাহেব(রহ:) ১২৯ তম ওরশ মোবারকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ ডিসেম্বর) রাত ৭ টার দিকে পীর সাহেবের মাজার শরীফ সংলগ্ন মসজিদে দরবারের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ.ইউনুছ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরহুম পীর হযরত মাওলানা শাহ আবু মুহাম্মদ বদরুল হুদা খানের জামাতা মো.দেলোয়ার কবীর টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন,জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি মো.শাহাদৎ হোসেন,স্থানীয় মো.বশির উদ্দিন,দেওয়ান রফিকুল ইসলাম বাবু, এড.মো.মশিউর রহমান শামীম,মো.জালাল মোল্লা,আব্দুল মান্নান খান,মো.গিয়াস উদ্দিন,আব্দুল আজিজ মোল্লা,লাভু মিয়া প্রমুখ।
এ আলোচনা সভায় প্রায় ২ শতাধিক দরবারের বক্ত,আশীকান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *