সিংগাইরে ডাকাত গ্রেফতার-৪ লুন্ঠিত মালামাল উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৪ ডাকাত গ্রেফতার করেছেন থানা পুলিশ। বুধবার দিনগত সারারাত ঢাকা জেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার বানিয়াপালসা গ্রামের আমিরুল ইসলামের ছেলে জুয়েল (২২) একই এলাকার পদ্মছড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাকিল (২৪),গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার ঘনকপাড়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে সাইফুল (২৬) ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার নেপাঘোষপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লিটন (৪৮)।
থানা সূত্রে জানা যায়,উপজেলা ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় সোমবার ১৯ এপ্রিল রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পিকাপ,মিশুকসহ মালামাল লুটে নেয়। ২০ এপ্রিল থানায় ১টি ডাকাতি মামলা হয়। তারই ধারাবাহিকতায় বুধবার (২৮ এপ্রিল) রাতে সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক এর নেতৃত্বে ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪জন ডাকাত গ্রেফতারসহ ডাকাতি কাজে ব্যবহৃত প্লাস,সেলাই ল্যান্স,স্কু ড্রাইভার ও লুন্ঠিত মালামাল ১টি জ্যাক পি-কাপ,১টি ব্যাটারি চালিত মিশুক গাড়ী উদ্ধার করেন। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরন করেন।
সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক বলেন- আমরা ডাকাতির সাথে সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে বাকি ডাকাতদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *