সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধে ছ্যানদার কোপে হাতের কব্জী কর্তন, আহত-২

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায় প্রতিপক্ষ মোহাম্মদ আলী গংদের ছ্যানদার কোপে সোরহাব হোসেন নামের এক ব্যক্তির বাম হাতের কব্জী কর্তন,ডান হাতের আঙ্গুল ও তার ছোট ভাই শাজাহানের বাম হাতের আঙ্গুল ডান পায়ের গোড়ালীতে কাটা রক্তান্ত জখম হয়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন। গত বুধবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর(ধাইরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন,ওই গ্রামের মৃত.জোজার আলীর ছেলে সোরহাব(৬৫) ও তার আপন ছোট ভাই শাজাহান(৫৫)
এ ঘটনায় ভুক্তভোগীরা শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৪ জনকে অভিযুক্ত করে থানায় ১টি এজাহার দায়ের করেছেন।
এতে অভিযুক্তরা হলেন,উপজেলা জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী(৬০),আহাম্মদ(৬৫),আব্দুল জব্বার(৭৫) ও পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের বাগুলী গ্রামের মৃত.মোহাম্মদ এর ছেলে স্বপন(৬০)
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানাযায়,ভুক্তভোগী সোরহাব হোসেনের সাথে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ভুক্তভোগী সোরহাব হোসেন নিজ এলাকার জনৈক নাজিমুদ্দিন ফকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ গালমন্দ করেন। গালমন্দের বিষয়টি প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হত্যার উদ্যেশে আর্তকিত হামলা চালিয়ে ছ্যানদার কোপে সোরহাব হোসেনের বাম হাতের কব্জী কর্তন,ডান হাতের আঙ্গুল ভেঙ্গে কাটা রক্তান্ত জখম হয়। এসময় তার ছোট ভাই শাজাহান এগিয়ে এলে তাকেও তার বাম হাতের কব্জী ও ডান পায়ের গোড়ালীতে কোপ দিলে কাটা রক্তান্ত জখম হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ভুক্তভোগীরা সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে অভিযুক্ত মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে না পাওয়ায় তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম জানান,এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *