সিংগাইরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: সিংগাইরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে পৌর সভার আঙ্গারিয়া মহল্লা গার্লস স্কুল রোডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ইলিয়াস হোসেন লিটনের সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর কায়সার আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, স্বাধীনতা অর্জনে ২৫ শে মার্চ একটি গুরুত্বপূর্ণ দিন। পাকিস্তানের জনতা সরকার বাংলাদেশের নিরীহ মানুষের উপর ওই রাতে গণহত্যা চালিয়েছিল।

এ জন্য জাতি দিনটিকে গনহত্যা দিবস হিসেবে পালন করেন। আমি ইফতারের পূর্ব মুহূর্তে গণহত্যায় সকল শহীদদের স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের। তিনি আরো বলেন, গণহত্যা দিবস ও বাংলাদেশের স্বাধীনতার শক্তিকে ধারণ করে আগামীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।

এ সময় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে আহ্বান জানান এ সংসদ সদস্য । এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন – কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপপ্রচার সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক তুষার,সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সায়েদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মো: তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: রমিজ উদ্দিন, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম, জামিত্তা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *