দোহারে ভাইয়ের দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে আহত করলো দেবর

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহারে শ্বাশুড়ি ও দেবরের হাতে শাহনা নামে এক গৃহবধূ আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার (২২শে মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহনা বলেন, আমি জয়পাড়া লুঙ্গির মালিক আঃ রহমান বেপারীর ছেলে আল কুদ্দুছের ২য় স্ত্রী। আমার স্বামী ও প্রথম স্ত্রী আমরা তিনজন মিলেমিশে ভালো আছি। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদের সাথে সব সময় খারাপ আচরণ করে আসছে। আমার শ্বশুর বাড়ির পরিচয় দেই বলে আমাকে আমারশ্বাশুড়ি  ও দেবর ওয়াসিম ও মিসকান মারধর করে। আমি রোজা ছিলাম তাদের হাত পা ধরে অনুরোধ করেছিলাম তবুও তারা শোনে নি, আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি তাদের ছেলের স্ত্রী এটা আমার অপরাধ।

এ বিষয়ে শাহনাজের স্বামী আল কুদ্দুস বাদী হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ওয়াসিম ও মিসকানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *