সিংগাইরে কাংশা চৌরাস্তা মোড়ে কাঁচামালের আড়ৎ উদ্বোধন

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইর তালেবপুর ইউনিয়নের কাংশা চৌরাস্তা মোড়ে কাঁচামালের আড়ৎ উদ্বোধন হয়েছে। বুধবার(১১ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আড়ৎ কমিটির সভাপতি মো.রমজান আলী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আড়ৎ এর ইজারাদার আবু সাঈদ ফকির চান,সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো.কোহিনূর ইসলাম রাব্বি,তালেবপুর ইউনিয়ন ১ ওয়ার্ড আ’লীগের সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন,সাধারন সম্পাদক মো.সমশের আলী,ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লায়ন পারভেজ,জুয়েলার্স ব্যবসায়ী সাঈদুর রহমান ফকির(সাঈদ),সমাজ সেবক খোরশেদ ফকির,হাজী মান্নান ফকির,চুন্নু মুন্সী,জজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন-কাংশা চৌরাস্তা মসজিদের ঈমাম মাওলানা কফিলউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *