দোহারের নারিশায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো.কামাল হোসেন : দোহার উপজেলার মেঘুলা বাজারে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ব্ধুবার (১১ ই নভেম্বর) বিকেলে নারিশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানেন নারিশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব মাঝির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ- সভাপতি ও নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু, দোহার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বসির আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ বেপারী, ২ নং ওয়ার্ড সভাপতি স্বপন খালাসী, ১ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ৪ নং ওয়ার্ড সভাপতি শিবলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *