সিংগাইরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ।

সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেড মেহের নিগার সুলতানা। বুধবার(১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিন গ্রামে অভিযান পরিচালনা করে এ বিবাহ বন্ধ করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার রায়দক্ষিনের  গ্রামের রফিকুল ইসলাম এর মেয়ে রাবিয়া আক্তার(১৩)কে পাশ্ববর্তী এলাকায় বিবাহ দেয়ার  প্রস্তুুতি চলছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে এসিল্যান্ড জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বাল্যবিবাহ বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেড মেহের নিগার সুলতানা বলেন -বাল্যবিবাহের ব্যাপারে আমরা জিরু ট্রলারেন্স। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *