নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি স্বাস্থ্যবিধি ও বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলার জয়পাড়া থানার মোড়, পালামগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পরার অপরাধে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালত ৭টি মামলায় ২ হাজার ৭ শত ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় অভিযানে দোহার থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ জনগণের উদাসীনতা কোভিড পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
