মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিম চর গ্রামের নুরুল ইসলাম খান (৭২)নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৮ আগস্ট) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ব্যাক্তির লাশ দাফন করেন সুলাইমান বেপারীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম।
স্বেচ্ছাসেবক টিমের সহকারী সমন্বয়ক মাও. যুবায়ের আহমেদ সাকী জানান, আমরা মারা যাওয়ার খবর পেয়ে আমাদের টিম লিডারের নির্দেশে টিমের অন্য সদস্যদের নিয়ে মৃত ব্যক্তির জানাযা ও দাফন কাজ সম্পন্ন করি বুধবার রাত ৯.৩০ মিনিটে । এনিয়ে আজ আমরা ৫১তম লাশ দাফন করলাম।
স্বেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ সাকী, আ. মালেক, আমির হোসেন, খলিলুর রহমান দেলওয়ার হোসেন, মো. নাঈম, মো. মুরাদ প্রমুখ।
