সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি ও এইচএসসি ২০২২-২৩ সালে উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে জিপিএ-৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার(২৩ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক অফিসের আয়োজনে সহকারি কমিশনার (ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এনামূল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল শিক্ষা মন্ত্রনালয়ের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জেলা শিক্ষা অফিসার আমির হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,পিবিজিএসআই প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তা প্রফেসর আবু জাফর মো.সেলিম,সিংগাইর সরকারি কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো.রেজাউল শামীম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষার্থীর অভিভাবক সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.খলিলুর রহমান,চর জামালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রমুখ।
এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ,শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সর্বোচ্চ নাম্বার পেয়ে জিপিএ -৫ প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান,ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। এবং অনুষ্ঠানের সভাপতি সহকারি কমিশনার(ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিকের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়
