দোহারে জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় জমি রেজিস্ট্রির ক্ষেত্রে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জমি ক্রেতা ও বিক্রেতারা।

বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টার দিকে দোহার উপজেলা প্রাঙ্গণে সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কুসুমহাটি,মাহমুদপুর, সুতারপাড়া ও বিলাসপুর পদ্মা নদীর তীরে অবস্থিত এবং দোহার পৌরসভার বেশির ভাগ অংশ ও মুকসুদপুর, নারিশা,সুতারপাড়া ও রাইপাড়া আড়িয়াল বিলের মধ্যে অবস্থিত।

সেখানে প্রতি শতাংশ জমির উপর ধার্য্যকৃত বর্তমান অতিরিক্ত উৎসকর ৩০ হাজার টাকা বা প্রতি কাঠায় ধার্য্যকৃত অতিরিক্ত উৎসকর প্রায় ৫০ টাকা। যেখানে জমির মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা শতাংশ সেখানে উৎস কর ৩০ হাজার টাকা দেয়া কোন ভাবে সম্ভব নয়।

গত ১ জুলাই থেকে এই উৎসকর বৃদ্ধির পর জমি রেজিস্ট্রি কমে যাওয়ায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি বন্ধ হয়ে গেছে দলিল লেখকদের আয়ের পথ। এসময় এই অতিরিক্ত উৎস কর বাতিলের দাবি জানান মানববন্ধনকারীরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন তারা। এসময় দোহার উপজেলার জমি ক্রেতা, বিক্রেতা, দলিল লেখকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *