শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
৯ জুন সোমবার বেলা ১২ টায় উক্ত বিদ্যালয় মিলনায়তনে উপজেলা বি এন পির সভাপতি হাফিজুল ইসলাম খানের সভাপতিত্বে এবং ডাঃ সেলিম মৃধার সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
এসময় নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা সহ শিক্ষক প্রতিনিধি, মোঃ সিদ্দিকুর রহমান খান, অভিভাবক সদস্য মোহাম্মদ মজনু মিয়াকে ফুলেল শুভেচছায় সংবর্ধিত করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন , সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল , শিক্ষক আবদুল লতিফ মিয়া । পরিমল স্যার , মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম , সহ সভাপতি ফারুক মৃধা , যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস , উপজেলা বি এন পি যুগ্ম সম্পাদক জহিরুল আলম মামুন , দপ্তর সম্পাদক শফিউল আযম খান , অধ্যক্ষ মোঃ আবুল হোসেন , অধ্যাপক মামুনুর রশীদ , জিল্লুর রহমান , উথান মৃধা সহ অনেকে । অধিকাংশ বক্তাগন শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের জায়গা সম্পত্তি ও ফান্ডের অর্থ বিগত
দিনে লোপাটের চিত্র তুলে ধরেন । তারা অনতিবিলম্বে বিদ্যালয়ের জায়গা সম্পত্তি ও ফান্ডের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনরুদ্ধারের জন্য নবগঠিত কমিটির কাছে জোরালো দাবী জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *