এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার প্রয়াত বিএনপি নেতা সৈয়দ শাহ আলম শাহন চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকি পালিত হয়েছে।
০৮ জুন ২০২৫ রবিবার দুপুরে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগ গ্রামে তার নিজ বাড়ীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ এলাকাবাসীর জন্য মধ্যান্হ ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপি’র সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হাফিজুল ইসলাম খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রীনগর উপজেলার ১৪ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
সৈয়দ শাহ আলম শাহন চেয়ারম্যান মুন্সিগঞ্জ জলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগ গ্রামের সন্তান। তিনি ১৯৮২ সাল পযন্ত পাটাভোগ ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন দ্বায়িত্ব পালন করেছেন। তার পিতা আলহাজ্ব সৈয়দ আঃ মান্নান ও দীর্ঘ দিন পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সফলতার সহিত দ্বায়িত্ব পালন করেছেন। এলাকাবাসী তাকে মীর সাহেব বলে সম্বোধন করতেন। তিনি মীর সাহেব নামেই বেশি পরিচিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক প্রয়াত সৈয়দ শাহ আলম শাহন চেয়ারম্যানের পুত্র সৈয়দ মাজহারুল আলম লিপন তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ সকলের কাছে দেয়া চেয়েছেন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে জনগনের মনোনীত হয়ে এলাকাবাসীর সেবা করে তার মরহুম পিতার অসম্পূর্ণ কাজগুলে সম্পন্ন করে এলাকাবাসীর সেবা করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন
