এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোঃ সেলিম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ কবরস্থান সংলগ্ন আড়িয়াল বিল এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
সে উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে। এলাকাবাসী জানান, নিহত সেলিম বুধবার রাতে জাল দিয়ে মাছ ধরতে আড়িয়াল বিলে যায়। বৃহস্পতিবার ভোররাতে ওই এলাকায় বৃষ্টিসহ একাধিক বজ্রপাতের ঘটনা ঘটে। সকালে স্থানীয় জনগণ আড়িয়াল সেলিমের লাশ পড়ে থাকতে দেখে নিহতের স্বজনদের খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা বজ্রপাতে সেলিমের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে সেলিমের মৃত্যু হয়েছে বলে তার পরিবার লোকজন আমাকে জানিয়েছে। ঘটনাটা অত্যন্ত দুঃখজনক
