শ্রীনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ আজহার(৫২)কে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আজহার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকার মৃত মঙ্গলের পুত্র। সে শ্রীনগর এলাকার শরবত বিক্রেতা।

জানা যায়, অভিযুক্ত আজহার পার্শ্ববর্তী জুলহাসের বাড়ীর ভাড়াটিয়ার ১১ বছরের মেয়েকে ঘরে একা পেয়ে শুক্রবার সকালে ধর্ষণ করেন। পরে ভিকটিমের মা কাজ শেষে বাড়ীতে ফিরে ঘরে ধর্ষক আজহারকে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে ধর্ষককে আটক করার পর ঘটনাস্থল থেকে কৌশলে ধর্ষক পালিয়ে যায়। পরে দুপুর ১ টার দিকে ধর্ষককে ঐ এলাকায় দেখে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করি। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *