টঙ্গিবাড়ীতে মিজানুর রহমান সিনহার জম্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব :  সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার ৮৫তম জম্মদিন উপলক্ষে তার সুস্থতার জন্য শুক্রবার জুম্মাবাদ মুন্সীগঞ্জ জেলা টঙ্গিবাড়ী উপজেলার ৪৭১টি মসজিদে মিলাদ মাহফিল দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে । দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্থ কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহে মাগফিরাতের জন্য উপজেলা প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করা হয় ।

বাঁলিগাও বাজার কেন্দ্রিয় জামে মসজিদে মিজানুর রহমান সিনহার জম্মদিন উপলক্ষে রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ও বাঁলিগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হোসেন দোলন, এছাড়াও উপস্থিত ছিলেন, বাঁলিগাও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইদ মিয়া, সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদার, আড়িয়ল ইউনিয়ন বিএনপি সীাপতি নান্টু মাতবর ও সাবেক সাধারণ সম্পাদক মন্ঞ্জুর ফারুক, বিএনপি নেতা দ্বীন ইসলাম মেম্বার, টঙ্গিবাড়ী উপজেলা শ্রমিকদল সভাপতি রিপন মুন্সী, উপজেলা যুবদল সদস্য মারুফ ইসলাম রিমেল সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *