এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে “মাশরুম চাষ সম্প্রাসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” এর আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা অতিরিক্তি কৃষি কর্মকর্তা সুমাইয়া আফরোজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাশরুম চাষাবাদ সম্পর্কে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক ডঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান সান্তনা রাণী, উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জসিম উদ্দিন,কৃষি কর্মকর্তা মোহসিনা জাহানা তোরণ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাঃ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, মুন্সীগঞ্জ সদর কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,কৃষি বিপণন কর্মকর্তা সামির হোসেন সিয়ামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ
