এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা ও বসতবাড়ীর সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীের চলাচলের রাস্তায় বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে দু-দফায় উপজেলার আটপাড়া ইউনিয়নের তারাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগীর পরিবারের রুমি আক্তার বাদী হয়ে রতন বেপারী ও আলম বেপারীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবেশীদের সাথে ভুক্তভোগী পরিবারে জমিজমা ও বসতবাড়ীর সীমানা দীর্ঘদিন ধরে নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত দুই মাস ধরে প্রতিবেশী মৃত রাজ্জাক বেপারীর ছেলে রতন বেপারী ও আলম বেপারীসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ভুক্তভোগী পরিবারের বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তায় বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে। এ নিয়ে স্থানীয় গণ্যমান্যদের জানাইলে
তারা বেড়া খুলে দিতে বললেও বিবাদী রতন বেপারীগং কোন কর্ণপাত করেনি।
ঘটনার দিন বৃহস্পতিবার সকালে দু-দফায় বিবাদীগং ভুক্তভোগীর বসত ঘরের সামনে পূনরায় কাঠের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরীর করে।
এসময় ভুক্তভোগীর পরিবার বাধা নিষেধ করলে তাদেরকে মারধর করতে উদ্যত্ত হয়। আশপাশে লোকজন এগিয়ে আসলে বিবাদীগং মারধর করতে না পেরে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শ্রীনগর থানার এসআই শরিফ জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
