এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের ধরে বৃদ্ধ শ্বশুরসহ স্ত্রীকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে পাষন্ড স্বামী।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোলাপাড়া এলাকায় এ মারধরের ঘটে। পরে স্থানীয় গুরুত্বর আহত বৃদ্ধ শ্বশুর রশিদ খান ও স্ত্রী বিথী আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এব্যাপার স্ত্রী বিথী বাদী হয়ে স্বামী মামুনসহ তিনজনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ব্রাক্ষনপাইকশা গ্রামের খলিল শেখের ছেলে পিকআপ চালক মামুন বিয়ের পর থেকেই বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী বিথী আক্তারকে মারধর করে আসছে। এনিয়ে একাধিকবার পারিবারকভাবে শালিস মীমাংসা হয়। এতেও পাষন্ড স্বামী মামুন নেশা দ্রব্য সেবন ও স্ত্রীকে মারধর করা থেকে বিরত হয়নি।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী বিথী তার সন্তানদের মাদ্রাসা দিয়ে বাড়ীতে আসার সাথে সাথেই নেশাগ্রস্থ পাষন্ড স্বামী মামুনসহ তার দেবর মনির ও শ্বশুর খলিল শেখগং বিথীকে খেলার ব্যাট ও শাবল দিয়ে এলোপাথারী পিটিয়ে হাড় ভাঙ্গা জখম করে। আহত স্ত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে স্ত্রী বিথীকে রক্ষা করার চেষ্টা করলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় নেশাগ্রস্থ মামুন ও তার পরিবার। পরে স্থানীয়দের ফোন পেয়ে বিথীর বাবা রশিদ খান মেয়ের বাড়ীতে এসে মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পাষন্ড মামুন শাবল দিয়ে পিছন দিক থেকে তার বৃদ্ধ শ্বশুর রশিদ খানের মাথায় বারি মেরে গুরুত্বর ফাটা রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) হামজা বলেন, এঘটনায় অভিযোহ পেয়েছি।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
