ঢাকার দোহার উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় ব্যারিস্টার মেহনাজ মান্নানের পক্ষ থেকে দোহার উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার শাহীন মাহমুদের তত্ববধানায় আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের নেতকর্মীদের কাছে শীতবস্ত্র হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত বিএনপি নেতা সালাহউদ্দিন মনির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির শেখ, বিনএনপি নেতা হারুন অর রশিদ, ব্যাংকার কবির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা বোরহান উদ্দিন, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহবায় লাবলু শিকদার, যুবদল নেতা শিফাত শিকদার, রাজিব মোল্লা,ইস্রাফিল মুন্সী, ইয়ামিন, রেদুয়ান খালাসীসহ আরও অনেকে।
দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার শাহীন মাহমুদ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ব্যারিস্টার মেহনাজ মান্নানের কর্মকাণ্ড প্রশংসনীয়। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এদিকে নতুন কম্বল পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন শীত কাতর মানুষ।
