এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ধার দেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার ভাগ্যকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করে শ্রীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আরাফাত শিকদার (২২) পিতা-রউফ শিকদার, রউফ শিকদার (৫০) ও ফয়জল শিকদার (৫৫) উভয় পিতা-মৃত মজিদ শিকদার সকলেই ভাগ্যকুল এলাকার বাসিন্দা।
মামলা সুত্রে জানা যায়, বাদী নাসিমা বেগমের ভাই মোহাম্মদ লিয়াকত আলী ফরাজী একজন ব্যবসায়ী। বিবাদী আরাফাত শিকদার গত ২০-২৫ দিন পূর্বে লিয়াকতের কাছ থেকে ছয়শত টাকা ধার নিয়ে সময়মত টাকা ফের না দিয়ে তালবাহানা শুরু করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হলে বিবাদী আরাফাত পাওনাদার লিয়াকতকে হুমকি ধামকি দেয়। এর জের ধরে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিবাদী আরাফাতসহ তার বাবা রউফ শিকদার,চাচা ফয়জল শিকদার, চাচাতো ভাই সুজন শিকদার, জুয়েল শিকদার ও আলামিন শিকদারসহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জন হাতে দেশীয় অস্ত্র নিয়ে লিয়াকতকে তার বাড়ির সামনে পেয়ে অর্তকিত হামলা চালায় এবং এলোপাথারী পিটিয়ে তাকে গুরুত্বর আহত করে। লিয়াকতকেকে রক্ষা করতে তার বৃদ্ধ বাবা এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা লিয়াকতের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
মামলার তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই মোহাম্মদ বিন আসাদ বলেন, এ মামলার তিনজন বিবাদীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক বিবাদীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে
