এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পেশি শক্তি ব্যবহার করে জোড় পুর্বক গাছ কেটে নিয়ে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শ্যামসিদ্ধি কবরস্থান এলাকায় এ গাছ কেটে নিয়ে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠে ঐ এলাকার রজ্জব হাওলাদার ও আজিজুল হাওলাদারগংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল হক সাকিদার বাদী হয়ে রজ্জব হাওলাদারকে প্রধান বিবাদী করে ৫জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,শ্যামসিদ্ধি কবরস্থান এলাকার মৃত কানাই হাওলাদারের ছেলে রজ্জব হাওলাদার, আজিজুল হাওলাদারসহ রোস্তম শেখের ছেলে নাসির,মৃত দুখাইয়ের ছেলে দুলাল ও মৃত ফেদু মিয়ার ছেলে বোরহান উদ্দিনগং দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নুরুল হক সাকিদারের সম্পত্তি জবর দখল করার পায়তারা করে আসছে। বৃহস্পতিবার সকালে রজ্জব হাওলাদারগং জোড়পূর্বক ভুক্তভোগীর সম্পত্তিতে থাকা প্রায় ৪০ হাজার টাকা মুল্যের বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। এতে ভুক্তভোগী বাধা নিষেধ করে তাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে রজ্জব গং।
এব্যাপারে অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই মারফুজা খানম বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
